
চাকরি জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের জোরালো আহ্বানের মধ্য দিয়ে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মো. ফজলুল হক মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নুরুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং শিক্ষা মন্ত্রণালয় মনোনীত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য মো. আজিজুল হক রাজা।
সম্মেলনের উদ্বোধন করেন আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুনজুরুল মোস্তফা মুন্না। এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. হাফিজার রহমান,বগুড়া মহানগর কমিটির আহ্বায়ক মো. জহুরুল ইসলাম স্বপন,সদস্য সচিব মো. পান্না মিয়া

সম্মেলনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। অথচ শিক্ষা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাঁরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে কর্মচারীদের এই বৈষম্য দূর করে তাঁদের চাকরি জাতীয়করণের এক দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.