প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৩:১৩ পি.এম
ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও সম্ভাব্য অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে জেলা ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দুপুরে শহরের বিএনপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে গাইবান্ধা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগের তথাকথিত ধর্মঘট ও নাশকতার চক্রান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “ছাত্রলীগের কোনো ধরনের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ ও জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
পাশাপাশি, দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার আহ্বান জানানো হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে গাইবান্ধা জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.