
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতার অনন্য স্বীকৃতি পেলেন একাত্তর টেলিভিশনের গাইবান্ধার পলাশবাড়ী প্রতিনিধি পাপুল সরকার। সৎ ও সাহসী সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাঁকে এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ছোট ভগবানপুর (খন্দকার পাড়া) ‘হিলফুল ফুজুল ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৫ম হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক পাপুল সরকার ছাড়াও সমাজের নানা স্তরে ইতিবাচক ভূমিকা রাখা মোট ৪৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। উল্লেখ্য, পাপুল সরকার একাত্তর টেলিভিশনের পলাশবাড়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
আয়োজনের মূল পর্বে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ১৫ জন ক্ষুদে হাফেজ হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজের নীরব কারিগর ও গুণীজনদের কাজের স্বীকৃতি দিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.