
গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জেলা আইনজীবী পাড়ায় এখন বইছে উৎসবমুখর পরিবেশ। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে কার্যনির্বাহী পরিষদের ২২টি পদের বিপরীতে মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেষ দিনে প্রার্থীরা বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নিজ নিজ পদের মনোনয়নপত্র ক্রয় করেন।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাপতি পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—এ্যাড সেকেন্দার আনাম আজম, এ্যাড সফিকুল ইসলাম জিন্নাহ, এ্যাড হানিফ বেলাল এবং এ্যাড, রফিকুল ইসলাম সরকার
অন্যদিকে, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২ জন প্রার্থী। তারা হলেন—অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু এবং অ্যাডভোকেট সাঈদ আল আসাদ
নির্বাচন নিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিএনপি মনোনীত এ্যাড মঞ্জুর মোর্শেদ বাবু জানান, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী, সেই সাথে তিনি আরো জানান নির্বাচিত হলে আইনজীবিদের মানউন্নোয়নের পাশাপাশি বিচার প্রার্থীদের যাতে আদালত চত্বরে এসে ভোগান্তি পোহাতে না হয় সে বিষয়টি নিশ্চিত করবেন । অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাঈদ আল আসাদ জানান, নির্বাচনে জয়লাভের পাশাপাশি বার ভবনের অবকাঠামোগত উন্নয়ন এবং নবীন-প্রবীণ আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্যসহ অন্যান্য পদের বিপরীতে বাকি প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম বুলু জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত তারিখ পর যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.