
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ (টিসিবি) সুবিধাভোগীদের তালিকায় উড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের সুপারিশে তাঁর নাম এই তালিকায় যুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, রাকিব উড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা ও লেখালেখি চালিয়ে যাচ্ছেন। এমন একজন ব্যক্তির নাম কীভাবে দরিদ্র ও অসহায় মানুষের জন্য নির্ধারিত সরকারি সুবিধার তালিকায় স্থান পেল, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সচেতন মহল ও স্থানীয়দের পক্ষ থেকে সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন তোলা হয়েছে? ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি সুবিধার তালিকায় ছাত্রলীগ নেতা রাকিবের নাম কোন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হলো? ঠিক কোন যোগ্যতা ও মানদণ্ডের ভিত্তিতে তাঁকে এই কার্ডের জন্য বিবেচনা করা হয়েছে? একজন বিএনপি নেতার সুপারিশে কীভাবে ছাত্রলীগের একজন পদধারী নেতার নাম তালিকায় এলো?
এবিষয়ে অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হোক। প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিরা যেন বঞ্চিত না হন এবং সরকারি সুবিধা যেন স্বচ্ছতার সাথে কেবল যোগ্যদের কাছেই পৌঁছায়—এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.