
ঋণের কিস্তির টাকা আদায়ের নামে এক নারী গ্রাহককে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার গুরুতর অভিযোগে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘এসকেএস (SKS) ফাউন্ডেশন’-এর এক মাঠকর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঢোলারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, আজ সকালে ঢোলারহাট এলাকায় কিস্তির টাকা তুলতে গিয়ে ওই এনজিওকর্মী নারী গ্রাহককে কুপ্রস্তাব দেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালান। ঘটনাটি ছড়িয়ে পড়লে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এলাকাবাসীর অভিযোগ, মাঠপর্যায়ে কিস্তি আদায়ের দায়িত্বে থাকা এনজিওকর্মীদের বেপরোয়া ও অশালীন আচরণে প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় গ্রাহকদের। এ ঘটনায় এসকেএস ফাউন্ডেশনের কর্মীদের আচরণ ও মাঠপর্যায়ের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ওই মাঠকর্মীকে হেফাজতে নেয়। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.