
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর রাতে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখুশুকু গ্রাম থেকে জহুরুল ইসলাম সবুজ (৪৫) নামের এক আদম ব্যবসায়ী এবং একই গ্রামের শিমুল হাসদা (২২) নামের এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মরদেহ দুটি থানায় নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, উপজেলার কামারদহ ইউনিয়নের দক্ষিণ মাস্তা গ্রামের একটি পুকুর থেকে মুবিন নামের এক মাদকসেবীর মরদেহ সকালে উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা জানান, পুকুরে কিছু একটা ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রথমে সেটিকে পাতিল বা বস্তা ভেবেছিলেন। পরে পুকুরে নেমে কাছে গিয়ে মরদেহটি শনাক্ত করা হয়।
পৃথক এই তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান আমরা লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।
সেই সাথে তিনি আরো জানান নিহত সবুজ এবং হাসদা বিদ্যুৎ স্পৃস্ঠ হয়ে এবং মুবিন মাদক সেবন করে পানিতে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.