
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি নির্মাণাধীন ভবন থেকে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার করেছে এসআরবি-১৩। শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
রংপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার কাছাকাছি ওই নির্মাণাধীন ভবনটিতে বিস্ফোরকগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভবনটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়।
অভিযান শেষে এসআরবি-১৩-এর বোম্ব ডিসপোজাল টিম সতর্কতার সঙ্গে ককটেল ও পেট্রলবোমাগুলো নিষ্ক্রিয় ও উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় যেকোনো ধরনের নাশকতা রুখতে এবং জননিরাপত্তা অটুট রাখতে এসআরবি-১৩-এর এমন সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে চলবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.