বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলের ধাক্কায় হকার নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক হকার নিহত হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রুবেল (২৫)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পূর্ব আলনিয়া গ্রামের আব্দুল রবের ছেলে। ঢাকায় দক্ষিণ দনিয়া নুরপুর কদমতলীতে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। রুবেলের বোনের স্বামী মো. মহাসিন শেখ জানান, গতকাল রাত ৮টার দিকে দনিয়া কলেজের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে্।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

মোটরসাইকেলের ধাক্কায় হকার নিহত

প্রকাশের সময়: ১২:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯