শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে চোরাকারবারি আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪৩ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ কালে এক যুবককে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক শহিদুল্লাহ উপজেলার গোপালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। থানায় দায়েরকৃত বিজিবি’র এজাহার সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার একটু আগে আটক শহিদুল্লাহ(৩৮) সুন্দরইল বিজিবি ক্যাম্প এলাকার সোনাডাাঙ্গা মাঠের ২৪৮এর ৪এস পিলার এলাকা দিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে।
এসময় ১৬ বিজিবি ব্যাটালিয়নের সুন্দরইল ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল তাকে দেখতে পেয়ে তার পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। এর পর তার দেহ তল্লাশী করে ভারতীয় এয়ারটেল সীমকার্ড সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে এবং সৃষ্ট ঘটনায় ওই দিন রাতে সুন্দরইল বিওপি’র কমান্ডার হাবিলদার মহসীন আলী বাদী হয়ে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইন ১৯৭৩ সালের ১১(ক) ধারা মোতাবেক বিনা পাসপোর্টে বর্হিগমন চেষ্টার অপরাধে থানায় একটি মামলা দায়ের করেন।
সোমবার সকালে আটক শহিদুল্লাহকে জেল হাজতে প্রেরন করে। উল্লেখ্য আটক শহিদুল্লাহ একজন চিহ্নিত চোরাকারবারী তার বিরুদ্ধে সীমান্তে চোরাচালান সহ একাধিক মামলা চলমান রয়েছে বলে এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে চোরাকারবারি আটক

প্রকাশের সময়: ০৬:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০