মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের হাইমচরে ২৬ জেলে আটক

 চাঁদপুর প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকা হাইমচরের মেঘনা নদীতে জাটকা নিধন করার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮ থেকে শুরু করে দেড়টা পর্যন্ত উপজেলার মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান ও কোষ্টগার্ড সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে এসব জেলেদের আটক করে। আটক জেলেরা হলেন- মো. হেলাল (৩৫), ইয়াকুব (১৪) অনিক(১৩), হৃদয় (১৫) নুরুল ইসলাম মাঝি (৪০), মো. আলম মাঝি (৩৮), আনোয়ার হোসেন (৬১), খলিল (৩৮), জামাল মিজি (২৬), রাসেল (২১), কাউছার (২৫), শাহ আলম (৩৮), হোসেন (৩০), রুবেল (২০), শাহীন (২০), মনির হোসেন (২২), সিরাজ (২৫), আল-আমিন (৩০), সাইদ (২২), রাসেল (২৫), মানিক (২০), রাসেল (১৬) ও পারভেজ (১৬), সানা উল্লাহ (৩০), সাইফুল (২০), সাকিব (১৩)। এরা ভোলা, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলার হাইমচর ও মতলব উত্তর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড। এসময় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, হাইমচর উপজেলার মেঘনা নদীর এলাকা গাজীপুর, মাঝির বাজার ও কাটাখালি এলাকায় মেঘনা নদী থেকে জাটকা নিধন অবস্থায় এসব জেলেদের আটক করা হয়। এর মধ্যে ২০ জনের নামে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, আর বয়সে ছোট হওয়ায় ৬ জনকে মুসলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

চাঁদপুরের হাইমচরে ২৬ জেলে আটক

প্রকাশের সময়: ০৬:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০