বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 ভটভটিতে অভিনব কায়দায় পাচারের সময় ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক দুই

হিলি প্রতিনিধিঃ- হিলির পাশ্ববর্তী উপজেলা বিরামপুরে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির পাটাতনের নিচে অভিনব কায়দায় ২’শ বোতল ফেন্সডিল ও ১’শ পিছ ইয়াবা ট্যাবলেট পাচারের সময় আমিনুর ও মিজান নামের দুই যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার শিবপুর বাজার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান,শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল শিবপুর নামক স্থানে ওৎ পেতে থাকে এসময় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিটি এলে গাড়ীটি আটক পৃর্বক তল্লাশি চালিয়ে গাড়ীর পাটাতনের নিচে ২’শ বোতল ফেন্সিডিল ও ১’শ পিছ ইয়াবা ট্যাবলেট এবং গাড়ীটি সহ আমিনুর রহমান ও মিজানকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা দায়ের পৃর্বক বিকেলে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার কাটলা ইউপি’র কসবা সাগরপুর (দীঘির পাড়) গ্রামের মৃত্যু মহির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৪৫), ও জোতবানি ইউপি’র চতুরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মিজান (২৬)।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

 ভটভটিতে অভিনব কায়দায় পাচারের সময় ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক দুই

প্রকাশের সময়: ০৬:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০