মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত হয়েছে

ডেক্স নিউজ : চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া তার পরিবারের আরও ৯ সদস্য করোনা আক্রান্ত বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বুধবার (১০ জুন) তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের পপ্রিবারের অন্য আক্রান্ত সদস্যরা হলেন তার স্ত্রী, বড় মেয়ে, বড় মেয়ের স্বামী, তিন নাতী ও দুই কাজের মেয়ে। আক্রান্তরা সবাই মোছলেম উদ্দিন আহমেদের সঙ্গে লালখানবাজার বাসায় থাকতেন বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, করোনা আক্রান্ত হলেও মোছলেম উদ্দিন আহমেদ ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন। তবে মোছলেম উদ্দিন আহমেদসহ করোনা আক্রান্ত তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য ঢাকায় চলে যাচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ পরিবারের ১১ সদস্য করোনা আক্রান্ত হন।

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত হয়েছে

প্রকাশের সময়: ০২:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০