মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ী এবং পৃষ্ঠপোষকতাকারী পুলিশ সদস্যদের ছাড় দেবেন না ডিসি হারুন

স্টাফ রিপোর্টারঃ নতুন দায়িত্ব গ্রহণ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও অপরাধ বিভাগের নতুন ডিসি হারুন-অর-রশিদের নির্দেশে গ্রেপ্তার করা হয় ওই পুলিশ কর্মকর্তাকে।

সাব-ইন্সপেক্টর পরিচয়ের আড়ালে এক মাদক ব্যবসা চালিয়ে আসছিল সে।

বান্দরবান জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর আতিকুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোড এলাকা থেকে গ্রেপ্তারের সময় তার দখলে পাওয়া যায় ১০ হাজার ৬শ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫ লাখেরও বেশি টাকা।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাব ইন্সপেক্টর মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদক ব্যবসায়ী এবং মাদকের ফেরিওয়ালাদের নাম-পরিচয় জানিয়েছ।

তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ।

তেজগা অপরাধ বিভাগের ডিসি হারুনুর রশিদ জানিয়েছেন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতাকারী কোনো পুলিশ সদস্যকেই ছাড় দেয়া হবে না। পাশাপাশি কোন সাধারন মানুষকে পুলিশ বিনা কারনে হয়রনি করলে এবং তার অভিযোগ  আসা মাত্রই তাকেও ছাড় দেয়া হবে না।

মাদকের সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও ৬ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি।

তেজগাঁও বিভাগের ছয় থানায় মাদকের অপব্যবহার নির্মূলে জনগণের সহায়তা চান ডিসি হারুন অর রশিদ।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

মাদক ব্যবসায়ী এবং পৃষ্ঠপোষকতাকারী পুলিশ সদস্যদের ছাড় দেবেন না ডিসি হারুন

প্রকাশের সময়: ০১:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০