রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে ক্রিকেটার তামিম ইকবাল

ডেক্স নিউজ : বিকেএসপির মাঠে চলা ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলাকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম ইকবাল। খেলা চলা আবস্থাতেই মাঠেই হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেয়া হয়। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়লে তামিমকে নিতে হেলিকপ্টার আসলেও পরিস্থিতি ভালো না হওয়ায় পাশেই থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেয়া হয় তামিম ইকবালকে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।

মোহামেডানের ফিল্ডিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করা হয়। পরে নেয়া হয় হাসপাতালে।

তামিম অসুস্থ হওয়ায় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। পরে মোহামেডানের বিপক্ষে ২২৩ রান সংগ্রহ করে শাইনপুকুর।

জনপ্রিয়

তৃণমূল জয়ের ছক বিএনপির: গাইবান্ধা সদরের ১৩ ইউনিয়নে ধানের শীষের ফরম নিলেন প্রার্থীরা

error: Content is protected !!

লাইফ সাপোর্টে ক্রিকেটার তামিম ইকবাল

প্রকাশের সময়: ০৩:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫