মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিল: উচ্চ শিক্ষাসহ আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ আট দফা দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি ইনস্টিটিউটের প্রধান গেট প্রদক্ষিণ করে শেষে গেটের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মেহেদী হাসান সোহাগ, মোন্তাসির রহমান, আজওয়াদ আহম্মেদ, মো. রিহান ও ফাহিমসহ আরও অনেকে। বক্তারা বলেন, “আমাদের এই আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। দাবি আদায়ে আর কোনো তালবাহানা সহ্য করা হবে না।”

মেহেদী হাসান সোহাগ বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে চরম বৈষম্য। পর্যাপ্ত শিক্ষক নেই, ব্যবহারিক ক্লাসের জন্য নেই প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম। কৃষি ডিপ্লোমা শেষ করেও উচ্চ শিক্ষার কোনো সুযোগ নেই। বহুবার দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

আজওয়াদ আহম্মেদ বলেন, “আমরা অন্ধকারে নয়, এগিয়ে যেতে চাই উন্নয়নের পথে। আমাদের দাবি বাস্তবসম্মত ও ন্যায়সঙ্গত। এগুলো নিয়ে সরকার পক্ষ কোনোভাবেই গড়িমসি করতে পারে না।”

শিক্ষার্থীদের আট দফা দাবি নিম্নরূপ: ১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট জারি ও নিয়োগে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩. শিক্ষক সংকট নিরসন করে কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন করতে হবে।

৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর আওতা থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ের আলাদা একটি প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬. বেসরকারি চাকরিতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম ১০ম গ্রেডে বেতন নিশ্চিত করতে হবে।

৭. শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু করতে হবে।

৮.উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়োগের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিল: উচ্চ শিক্ষাসহ আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

প্রকাশের সময়: ১১:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫