সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাভার্ডভ্যানের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্টভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন যাত্রী। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারন করছেন চিকিৎসকরা। আজ দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার নামক স্থানে ‘শাহানা ফিলিং স্টেশন’ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন,​আল আমিন মিয়া (৩০) অটোরিকশা চালক, তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে। ​গৌতম চন্দ্র (৬০) গাইবান্ধা শহরের পূর্বপাড়া এলাকার নারায়ণ চন্দ্রের ছেলে।

​দুর্ঘটনায় আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে একটি পণ্যবাহী কাভার্টভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে কাভার্টভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক যানটি শনাক্ত ও আইনি প্রক্রিয়া অনুমোদনের কাজ চলছে।”

​বর্তমানে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জনপ্রিয়

মশক নিধনে মাঠে গাইবান্ধা জেলা প্রশাসন: পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

error: Content is protected !!

কাভার্ডভ্যানের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশের সময়: ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬