বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার বেসরকারি ক্লিনিকে চিকিৎসার নামে নারীর প্রাণহানি, টাকায় রফাদফার গুঞ্জন,নবজাতকের কি হবে!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪২৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা রাবেয়া ক্লিনিকে চিকিৎসার নামে চরম অবহেলা, ভুল চিকিৎসা ও দায়িত্বহীনতার অভিযোগে এক প্রসূতি নারী মৃত্যুর ঘটনা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র ক্ষোভ, শোক ও আতঙ্ক বিরাজ করছে।

নিহতদের স্বজনদের অভিযোগ, ক্লিনিকটির অবহেলা ও অদক্ষ চিকিৎসার কারণেই প্রসূতি নারীর মৃত্যু হয়। অথচ সময়মতো সঠিক চিকিৎসা ও রেফার করা হলে এই প্রাণ রক্ষা করা সম্ভব ছিল বলে দাবি পরিবারের।

নিহত প্রসূতি নারী সাদুল্লাপুর উপজেলার বৈরাগীর ভিটার নাপিতের বাজার এলাকার বাসিন্দা। সন্তান প্রসবের উদ্দেশ্যে তাকে গাইবান্ধা শহরের রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসা নথি পর্যালোচনায় দেখা গেছে, গাইবান্ধা সদর এলাকার রাবেয়া ক্লিনিক এন্ড নার্সিং হোমে গত ২৫ জানুয়ারি রাতে মোছাঃ শামসুন্নাহার (২০) নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়।

ক্লিনিকের অপারেশন নোট অনুযায়ী, রোগী ছিলেন Primi Gravida Post-dated pregnancy জটিলতায় ভুগছিলেন
পাশাপাশি PROM (Premature Rupture of Membrane)–এর বিষয়টিও নথিতে উল্লেখ রয়েছে।

নথি অনুযায়ী, ২৫ জানুয়ারি রাত ৮টা ৪৫ মিনিটে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং LUCS (Lower Uterine Caesarean Section) পদ্ধতিতে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়।

অপারেশনের মাধ্যমে একটি সুস্থ জীবিত কন্যা সন্তান জন্মগ্রহণ করে বলে নথিতে উল্লেখ আছে। নবজাতকের ওজন আনুমানিক ২.৮ কেজি বলে অপারেশন নোটেও লেখা রয়েছে।

অপারেশনটি পরিচালনা করেন ডা. শামিমা বেগম (MBBS) এবং অ্যানেসথেসিয়া প্রদান করেন ডা. শফিকুল ইসলাম আনসারী (MBBS)। প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, ইনজেকশন ও স্যালাইন দেওয়ার কথাও নথিতে উল্লেখ রয়েছে।

চিকিৎসা শেষে রোগীকে ২৬ জানুয়ারি ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্রে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান শেষে রোগীকে সুস্থ অবস্থায় ছাড় দেওয়া হয়েছে।

নথির সঙ্গে বাস্তবতার সাংঘর্ষিক অভিযোগ তবে চিকিৎসা নথিতে রোগী ও নবজাতককে সুস্থ অবস্থায় ছাড়পত্র দেওয়ার কথা উল্লেখ থাকলেও, পরিবারের অভিযোগ ও ঘটনার বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।

স্বজনদের প্রশ্ন—“যদি সবকিছু স্বাভাবিকই ছিল, তাহলে কেন এত দ্রুত আমাদের মেয়েকে হারাতে হলো?”

স্থানীয় সচেতন মহলের মতে, এখানেই মূল প্রশ্ন উঠে আসে—চিকিৎসা নথি কি প্রকৃত অবস্থার প্রতিফলন?

নথিতে উল্লেখিত ‘সুস্থ অবস্থায় ছাড়পত্র’ আদৌ বাস্তবসম্মত ছিল কি না?নথি প্রস্তুতের ক্ষেত্রে কোনো গাফিলতি বা দায় এড়ানোর চেষ্টা হয়েছে কি না?

নিহতের এক স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা গরিব মানুষ, সরকারি হাসপাতালে সিট পাব না ভেবে ক্লিনিকে নিয়েছিলাম। কিন্তু আমাদের রোগীকে সময়মতো চিকিৎসা তো দূরের কথা, অবস্থা খারাপ হওয়ার পরও কেউ গুরুত্ব দেয়নি।”

আরেক স্বজন বলেন,“আমাদের বারবার বলা হয়েছিল সব ঠিক আছে। হঠাৎ করে আমার ভাতিজি মারা গেল। তখন বলা হলো ‘এটা আল্লাহর হুকুম’। কিন্তু ঠিকমতো চিকিৎসা হলে কি এমন হতো?”

ভোররাতে মরদেহ সরানোর স্বজনদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ ভোররাতে আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। ভুলভাল বুঝিয়ে ক্লিনিকের অর্থায়নের মাধ্যমে মরদেহটি অ্যাম্বুলেন্সে তুলে সাদুল্লাপুরে নিহত নারীর নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

নিহতদের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ দায় এড়াতে আপোস মিমাংসার চেষ্টা করে। একপর্যায়ে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়া হয় বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এছাড়া অভিযোগ উঠেছে, ঘটনার পর কিছু গনমাধ্যমকর্মিকে আর্থিকভাবে ম্যানেজ করে সংবাদ প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার নগ্ন চিত্র এই ঘটনাকে ঘিরে স্থানীয় সচেতন মহল বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং গাইবান্ধাসহ সারাদেশের বেসরকারি স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিফলন।

তাদের অভিযোগ অনুযায়ী—অনেক বেসরকারি ক্লিনিকে দক্ষ চিকিৎসক ও পর্যাপ্ত যন্ত্রপাতি নেই,জরুরি অবস্থায় রেফার সিস্টেম কার্যকর নয়,সিজারিয়ান অপারেশনকে বাণিজ্যে পরিণত করা হয়েছে,জেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকির ঘাটতি রয়েছে।

একজন স্থানীয় সচেতন নাগরিক বলেন,“এখানে ক্লিনিক খুলতে লাইসেন্স লাগে ঠিকই, কিন্তু পরে আর কেউ খোঁজ নেয় না। রোগী মরলেও টাকার জোড়ে সব চাপা দেওয়া হয়।”

এলাকাবাসীর ক্ষোভ ও দাবি নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্লিনিক চত্বর ও আশপাশের এলাকায় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

ঘটনার বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে অনুতপ্ততা প্রকাশ করেন। তবে প্রান চলে যাবার পর অনুতপ্ততা দিয়ে কি প্রান ফিরে পাওয়া সম্ভব বলে মন্তব্য করেন সুধি সমাজ।

এ দিকে সিভিল সার্জন ডা: রফিকের সাথে কথা বললে তিনি বিষয়টি অবগত হবার পাশাপাশি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন বিপ্লবের সাথে কথা বললে তিনি জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা তবে এটি কারো কাম্য নয় যেহেতু চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে আরো বেশি সর্তকতা অবলম্বন করা উচিৎ কারন প্রান গেলে প্রান ফিরিয়ে আনা কোন চিকিৎসকের পক্ষেই সম্ভব না। এ ছাড়া তিনি আরো বলেন আমরা সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহন করব।

এই ঘটনা আবারও প্রমাণ করল—স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, বাণিজ্যিক মানসিকতা ও তদারকির অভাব সাধারণ মানুষের জীবনকে কতটা অনিরাপদ করে তুলেছে। টাকা দিয়ে মুখ বন্ধ করা গেলেও হারিয়ে যাওয়া প্রাণ আর কখনোই ফিরবে না। তাই সকল কিছু বিবেচনায় জেলার আনাচে কানাচে ব্যঙের ছাতার মত গজিয়ে উঠা সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি সুধি সমাজের।

র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি

error: Content is protected !!

গাইবান্ধার বেসরকারি ক্লিনিকে চিকিৎসার নামে নারীর প্রাণহানি, টাকায় রফাদফার গুঞ্জন,নবজাতকের কি হবে!

প্রকাশের সময়: ০২:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬