শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামী ধরতে যাওয়ায় পুলিশের উপর হামলা গাড়ি ভাংচুর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৫৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের দু’টি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে অভিযোগ রয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস এবং এসআই মমিনুল ইসলাম।

গেল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ।

এ সময় গোলাপের নির্দেশে বাড়ির ভিতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ব্যাপক মারধর করে এবং পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে আওয়ামী লীগের লোকজন।

একপর্যায়ে এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল ইসলাম আহত হন।

পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী’র নেতৃত্বে একটি টহল পুলিশ দল এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় চিরুনি তল্লাশি চালায় সেনাবাহিনী। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

জনপ্রিয়

উত্তরাঞ্চলের ক্রিকেট আকাশে নতুন ধ্রুবতারা: বিসিবির সর্বোচ্চ ‘লেভেল-৩’ কোচ হলেন বসুন্ধরা ক্রিকেট নেটওর্য়াকের হেড কোচ রুশো ​

error: Content is protected !!

আসামী ধরতে যাওয়ায় পুলিশের উপর হামলা গাড়ি ভাংচুর

প্রকাশের সময়: ০১:৫৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬