শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংস বলে ঘোড়া জবাই, হাতেনাতে ধরল জনতা

গরুর মাংসের চড়া বাজারের ফায়দা তুলতে অভিনব ও জঘন্য জালিয়াতির আশ্রয় নিয়েছিল এক চক্র। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মংলার বন্দর গ্রামে একাধিক ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টাকালে তা ভণ্ডুল করে দিয়েছে স্থানীয় জনতা।

​জানা গেছে, মংলার বন্দর গ্রামের খাইরুল নামের এক অসাধু ব্যক্তির বাড়িতে গোপনে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল।বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা একজোট হয়ে সেখানে হানা দেয়।

ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাথা ও বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। জনতার উপস্থিতি টের পেয়ে অপরাধীরা সটকে পড়ার চেষ্টা করলেও পুরো জালিয়াতি ফাঁস হয়ে গেছে।

​এলাকাবাসীর দাবি, মানুষের ধর্মীয় অনুভূতি ও স্বাস্থ্য নিয়ে খেলা করা এই চক্রের মূল হোতা খাইরুলসহ সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে, উৎস না জেনে মাংস কেনা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে ফেসবুকে কটূক্তি: গাইবান্ধায় যুবক আটক

error: Content is protected !!

গরুর মাংস বলে ঘোড়া জবাই, হাতেনাতে ধরল জনতা

প্রকাশের সময়: ০৩:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬