বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদ নেত্রীর ইয়াবা সেবনের খবর প্রকাশের জেরে সাংবাদিককে ‘নুর’-এর পাওয়ার দেখিয়ে হুমকি!

গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন মিতুর মাদক (ইয়াবা) সেবনের ভিডিও ও অনৈতিক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের আগেই এক সংবাদকর্মীকে তীব্র হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ভিপি নুরুল হক নুরের ‘দলীয় পাওয়ার’ দেখিয়ে ‘গাইবান্ধা সাংবাদিক লিমনকে এই হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

​অনুসন্ধানে জানা গেছে, গণঅধিকার পরিষদের নেত্রী সাবিনা ইয়াসমিন মিতুর মাদক সেবনের একটি ভিডিও চিত্র এবং কিছু সুনির্দিষ্ট অনৈতিক কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ সাংবাদিক লিমনের হাতে আসে। একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে সংবাদের সত্যতা যাচাই (Fact-check) এবং অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে বাঁধে বিপত্তি। সংবাদটি ধামাচাপা দিতে এবং প্রকাশ না করার জন্য সাংবাদিক লিমনকে ওপর মহল থেকে তীব্র চাপ দেওয়া শুরু হয়।

​ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, নেত্রীর মাদক সেবনের অন্ধকার দিক আড়াল করতে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরের দলীয় প্রভাব ও ক্ষমতার ভয় দেখানো হয়। সংবাদ প্রকাশ করলে সাংবাদিক লিমনের বড় ধরনের ক্ষতি করা হবে বলেও প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়।

​”মাদক ও অনৈতিকতার মতো একটি স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের সত্যতা যাচাই করতে গিয়ে উল্টো রাজনৈতিক ক্ষমতার হুমকি পাওয়া চরম উদ্বেগজনক। এটি গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।

​এই হুমকির খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধাসহ স্থানীয় সকল সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

​এদিকে, রাজনৈতিক প্রভাবশালীদের এমন হুমকিতে ভুক্তভোগী সাংবাদিক লিমন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার দাবি জোরালো হচ্ছে।

বল্লমঝাড়ে কফি হাউস এলাকা থেকে যুবক-যুবতী আটক, এলাকায় চাঞ্চল্য

error: Content is protected !!

গণঅধিকার পরিষদ নেত্রীর ইয়াবা সেবনের খবর প্রকাশের জেরে সাংবাদিককে ‘নুর’-এর পাওয়ার দেখিয়ে হুমকি!

প্রকাশের সময়: ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬