মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় কেজির গাঁজার চালান সহ  বুরা মজুমদারের ফরিদ গ্রেফতার

সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। কোলে নেভি-নীল রঙের একটি সাধারণ ট্রাভেল ব্যাগ। আপাতদৃষ্টিতে দূরপাল্লার সাধারণ কোনো যাত্রী মনে হলেও, সেই ব্যাগেই লুকিয়ে রাখা ছিল ৪৫ হাজার টাকার মাদকের চালান! তবে শেষ রক্ষা হয়নি—গোয়েন্দা নজরে ধরা পড়ে হাজতে ঠাঁই হলো বরগুনার এক মাদক কারবারির।

​রবিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ফরিদ হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​গ্রেফতারকৃত ফরিদ হোসেন বরগুনা জেলার বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার মৃত হাছেন আলীর ছেলে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একদল কর্মকর্তা দাঁড়িয়াপুর-গাইবান্ধা সড়কে অবস্থান নেন। একটি নম্বরবিহীন সিএনজি কুমারপাড়া এলাকা অতিক্রম করার সময় সেটিকে থামানো হয়। তল্লাশিকালে যাত্রীবেশে থাকা ফরিদের কোলের ব্যাগ থেকে সাদা পলিথিন ও স্কচটেপে নিখুঁতভাবে মোড়ানো ১.৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

​ডিজিটাল ওজন স্কেলে মেপে মাদকের সঠিক পরিমাণ নিশ্চিত করার পর তাৎক্ষণিকভাবে জব্দতালিকা তৈরি করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৫ গ্রাম নমুনা।

​এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তভার ডিএনসির গাইবান্ধা জেলা কার্যালয়ের ওপরই ন্যস্ত করা হয়েছে।

জনপ্রিয়

​রাজনীতির উর্ধ্বে উঠে গাইবান্ধায় আস্থার প্রতীক জেলা পরিষদ প্রশাসক ডাঃ ময়নুল হাসান সাদিক ​জনসেবা, কর্মসংস্থান ও মানবিক কর্মকাণ্ডে এক অনন্য দৃষ্টান্ত

error: Content is protected !!

দেড় কেজির গাঁজার চালান সহ  বুরা মজুমদারের ফরিদ গ্রেফতার

প্রকাশের সময়: ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬