
গাইবান্ধায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনসিপি (ন্যাশনাল সিটিজেনস পার্টি) বয়কটের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এনসিপি ও সমন্বয়কদের সমর্থকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে উৎসবের পরিবেশ বিষিয়ে ওঠে এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয়।
আজ গাইবান্ধা ইনডোর স্টেডিয়াম মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গন অভ্যুথান ২০২৬ দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা এবং সংবর্ধনার আয়োজনে করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা৷ পুলিশ সুপার জসীম উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক এবং জেলা বিএনপির সভপতি ডা: ময়নুল হাসান সাদিক সহ অন্যান্নরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে একপর্যায়ে কিছু নেতাকর্মী এনসিপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং এনসিপি বয়কটের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। এতে উপস্থিত অপর একটি পক্ষ তীব্র প্রতিবাদ জানালে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় প্রবীণ নেতা ও আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি ঐতিহাসিক ও রক্তস্নাত দিবসে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি এবং দলীয় কোন্দলে লিপ্ত হওয়া অত্যন্ত লজ্জাজনক। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ না করে এ ধরনের বিশৃঙ্খলা শহীদ ও আহতদের আত্মত্যাগের অবমাননা।

এ বিষয়ে জানতে চাইলে আয়োজক কমিটির এক প্রতিনিধি জানান, ঘটনার আকস্মিকতায় তারা ব্যথিত। কোনো রাজনৈতিক স্বার্থপ্রণোদিত উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে থমথমে ভাব বিরাজ করছে
নিজস্ব প্রতিবেদক 












