শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে স্লোগান, আড়ালে মাদক! ফুলছড়িতে ছাত্রদল সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস!

মাদকবিরোধী স্লোগান আর নীতি-নৈতিকতার বুলি মুখে থাকলেও বাস্তবে ইয়াবার ধোঁয়ায় উড়ছেন ছাত্রনেতা! গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিবের ইয়াবা সেবনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোটা উপজেলায় তীব্র ক্ষোভ ও তোলপাড় শুরু হয়েছে।

​একজন দায়িত্বশীল ছাত্রনেতার প্রকাশ্যে মাদক সেবনের এমন চিত্র ফাঁস হওয়ায় রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় সচেতন মহলে চরম সমালোচনা ও ধিক্কারের ঝড় বইছে।

​​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দুই মিনিটের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, অত্যন্ত আয়েশি ভঙ্গিতে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় সচেতন মহলে প্রশ্নের মুখে পড়েছে ছাত্রসংগঠনের শৃঙ্খলা ও আদর্শ।

​ভিডিওতে ইয়াবা সেবনের দৃশ্যটি নিজের বলে অকপটে স্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব। তবে তিনি দাবি করেন, তিনি কোনো নিয়মিত মাদকাসক্ত নন। বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে একটু মজা করার ছলে এমনটি হয়ে গেছে।

​​স্থানীয় বাসিন্দারা বলছেন, যখন তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার লড়াই চলছে, তখন রাজনৈতিক দলের দায়িত্বে থাকা এক নেতার ইয়াবা সেবনের এমন দৃশ্য সমাজকে ভুল বার্তা দেয়। আর‘পিকনিকের মজা’ বলে কোনো দায়িত্বশীল নেতা মাদক সেবনের দায় এড়াতে পারেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

​​এ বিষয়ে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন জয় কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেন,ছাত্রদল একটি সুশৃঙ্খল ও আদর্শবাদী সংগঠন। এখানে মাদকের সঙ্গে জড়িত কারও কোনো স্থান নেই। ভিডিওটি আমাদের নজরে এসেছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এদিকে ভিডিওটি চারদিকে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক পদক্ষেপ বা বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

পলাশবাড়ীতে অজ্ঞাত যানের চাপায় পথচারী নিহত

error: Content is protected !!

মুখে স্লোগান, আড়ালে মাদক! ফুলছড়িতে ছাত্রদল সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস!

প্রকাশের সময়: ০৪:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬