বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবসমাজকে বিপথগামী করা ‘ক্যাসিনো সম্রাট’ আবু সাঈদ আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে জুয়া ও অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে আবু সাঈদ নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৮ আগস্ট) রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​আটক আবু সাঈদ উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চান্দের বাজার গ্রামের মকবুল হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাঈদ দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ জুয়া ও অনলাইন ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের কাছে তিনি ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত। তার এসব অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকার উঠতি বয়সী তরুণ ও যুবসমাজ বিপথগামী হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

আশ্বাসের ফানুসে তিস্তায় বিলীন সুন্দরগঞ্জের ‘ভোরের পাখি’ স্কুল!পাউবোর উদাসীনতায় ক্ষোভের বিস্ফোরণ

error: Content is protected !!

যুবসমাজকে বিপথগামী করা ‘ক্যাসিনো সম্রাট’ আবু সাঈদ আটক

প্রকাশের সময়: ১২:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬