রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা থেকে বংশালের চুরি হওয়া ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার, চালক পলাতক

রাজধানীর বংশাল থেকে একটি ট্রান্সপোর্ট এজেন্সির চুরি হয়ে যাওয়া প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের মালামাল গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ।

​আজ শনিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে এসব চোরাই মালামাল জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, বেঙ্গল ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিস নামের একটি কুরিয়ার সার্ভিস থেকে গত মঙ্গলবার রাতে প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল নিয়ে সাভারের উদ্দেশে রওনা দেন চালক সুমন মিয়া।

কিন্তু নির্ধারিত গন্তব্য সাভারে না গিয়ে তিনি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান ও মালামালসহ পালিয়ে যান। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাজধানীর বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়।

​মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বংশাল থানা পুলিশ আজ দুপুরে চালক সুমনের গ্রামের বাড়ি গাইবান্ধার বেড়াডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করে। সেখানে একটি ভাড়া করা গুদাম থেকে বিভিন্ন ধরনের কাপড় ও ইলেকট্রনিক পণ্যসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

​বংশাল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রমেশ রায় জানান, চালক সুমন দুই দিন আগে স্থানীয় ওই গুদামটি ভাড়া নিয়ে চোরাই মালামাল লুকিয়ে রেখেছিলেন। চুরির শিকার বাকি মালামাল ও কাভার্ডভ্যান উদ্ধারসহ অভিযুক্ত চালক সুমনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

হাসপাতালে সন্তান প্রসবের পর ‘মৃত’ বলে বিক্রি: ৪ বছর পর জীবিত থাকার খবরে তোলপাড়

error: Content is protected !!

গাইবান্ধা থেকে বংশালের চুরি হওয়া ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার, চালক পলাতক

প্রকাশের সময়: ০৫:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬