বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলিতে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী দ্রতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জিয়ার উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হিলির বড়চড়া বিজিবি চেকপোষ্টের পার্শ্বে এই ঘটনাটি ঘটে। নিহত জিয়ার উদ্দিন হিলির কাঠলা গ্রামের মৃত এজার উদ্দিনের ছেলে।

হিলি রেলওয়ে জিআরপি ফাড়ির ইনচার্জ এসআই শাহআলম বলেন, দুপুরে জিয়ার উদ্দিন নামের ওই বৃদ্ধা বাইসাইকেল যোগে বড়চড়া গ্রামের দিক থেকে রেলক্রসিং পার হয়ে হিলি বিরামপুর সড়কের দিকে আসছিলেন। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে গিয়ে নিহত হন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

 ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

প্রকাশের সময়: ০৬:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০