মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নৌকাডুবি ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওরের ইটনায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু ও নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তিনজন হলো- উপজেলার মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫), মো. মোখলেছ মিয়ার স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের নৌকার মাঝি হাসান আলী (৭০)।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধনু নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল। এর আগে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার মাগুরী গ্রামের হাসান আলী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রোববার সন্ধ্যায় ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় তিনজন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।

জনপ্রিয়

ভুয়া আইডি ‘চমক টিভি’র অপপ্রচার: গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার তীব্র প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

error: Content is protected !!

কিশোরগঞ্জে নৌকাডুবি ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৬:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০