মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেহা কাক্কারের নাম এবার অনার্স ভর্তির মেধা তালিকায়

ডেক্স নিউজ : ভারতে এবার অনার্স ভর্তির তালিকায় জনপ্রিয় সংগীত শিল্পী নেহা কাক্কারের নাম এসেছে। ঘটনাটি নজরে আসার পর নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। দ্রুত সমস্ত ঘটনা উপর মহলে জানানো হয়। 

ভারতের মালদহের মানিকচক কলেজের কলা বিভাগের পাস কোর্সে ভর্তি তালিকার প্রথমে নাম রয়েছে তার। এছাড়া ইংরেজি বিষয়ে অনার্সের মেধা তালিকায় নেহা কাক্কারের নাম রয়েছে। এই নিয়ে শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে বলে দাবি বিজেপির। 

কলেজের প্রিন্সিপাল দাবি জানিয়েছেন, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হোক। গত ২৭ আগস্ট এই কলেজে মেধা তালিকা প্রকাশিত হয়। এরপরই দেখা যায় ইংরেজি অনার্স, এডুকেশন অনার্স এবং পাস কোর্সের তিনটি তালিকার এক নম্বরে নাম রয়েছেন নেহা কাক্কার।

কলেজের প্রিন্সিপাল অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, কোনো টেকনিক্যাল কারণে এই ধরনের ভুল হয়েছে। কলকাতার একটি সংস্থাকে দিয়ে আমরা এই কাজ করায় তাদের সাথে আমার কথা হয়েছে। কেউ যদি ইচ্ছা করে এই ভুল করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

নেহা কাক্কারের নাম এবার অনার্স ভর্তির মেধা তালিকায়

প্রকাশের সময়: ০৯:৩৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০