মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রংপুর প্রতিনিধি: ঈদের দিন রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে ঢাকা-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা বিএম কলেজের সামনে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে দিনাজপুরগামী হিমাচল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে অপর দুজনের মৃত্যু হয়। নিহত পাঁজনের মধ্যে হিমাচল পরিবহনের চালক ও একজন নারী রয়েছে।

ঢাকা থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের চালক দিনাজপুর অভিমুখে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের চালক ঢাকা থেকে নিয়ে আসা ঘরমুখী যাত্রী নামিয়ে দিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, ঘটনার পরপর নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। এদের গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

 দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রকাশের সময়: ০৬:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১