বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক এএসআই তোফাজ্জল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক মামলার এক বাদির সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন তোফাজ্জল হোসেন নামে এক পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই)।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর (ছড়ারপাতা) গ্রামে এ ঘটনা ঘটে।

এএসআই তোফাজ্জল হোসেন (৩৮) সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে আসেন। পরে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় ওই নারীর সঙ্গে তাকে দেখে ফেলেন এক প্রতিবেশি।

এ ঘটনার পর উত্তেজিত জনতা তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠানের একটি আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে খবর দেয়া হয় পুলিশে।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে।

ঐ নারীর এক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন আগে ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। পরে ওই নারী বাদি হয়ে থানায় মামলা করেন ভাসুরের বিরুদ্ধে।

সেই মামলাটির তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাছে। পরে তদন্তে গিয়ে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়েন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্চ মানষ রঞ্জন বলেন, ‘ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

সত্যতা পাওয়া গেলে তোফাজ্জলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন ওসি।

জনপ্রিয়

ব্রীজের ওপরই ব্লক নির্মাণ,গাইবান্ধার লোহাছোরা ব্রীজ চরম ঝুঁকিতে, এলজিইডির নীরবতা নিয়ে প্রশ্ন!

error: Content is protected !!

আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক এএসআই তোফাজ্জল

প্রকাশের সময়: ০৬:০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১