সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পরপর দু,বার নির্বাচিত ইউপি সদস্য এবং লক্ষ্মীপুর স্কুল ও কলেজের সহকারী শিক্ষক আব্দুর রউফকে ২০২১ সালে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারি আরিফের ফাঁসির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থি ও স্থানীয়রা।

লক্ষ্মীপুর স্কুল ও কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর বাজার এলাকায় এ কর্মসুচি পালিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, প্লাবন সরকার, ফাওজুর রহমান, ফুল মিয়া, রায়হানুল ইসলাম, মাকছদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন,তৎকালীন সময়ে হত্যা মামলা হলেও আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা আরিফ মিয়া জামিনে বের হয়ে এসে এলাকায় প্রকাশ্যে বেপরোয়াভাবে ঘুরতে থাকেন। আরিফ মিয়া আওয়ামী যুবলীগের নেতা বলে নিজেকে পরিচয় দিয়ে এলাকায় রাজত্ব কায়েম করেন। বাজারের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করেন। তার কমর্কান্ডে এলাকার লোকজন অতিষ্ট হলেও ভয়ে এতদিন কেউ মুখ খুলতে পারেনি, তারা আরো বলেন, আব্দুর রউফ এলাকায় একজন ভালো মানুষ ছিল। এ ক্ষতি অপুরনীয়। এ হত্যায় জড়িতরা আজ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেরাচ্ছেন তাই দ্রুত তাদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান ।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা গাইবান্ধা-লক্ষীপুর সড়ক অবরোধ করে এ সময় সড়কের দুপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ শিক্ষার্থীদর সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। ।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

শিক্ষক হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

প্রকাশের সময়: ০৮:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪