বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জাতীয় সংসদের সাবেক হুইপ ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। গতকাল রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা।

গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে সদর থানায় এ মামলাটি করেন।

মামলার এজাহারে জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম, গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবির, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১১৪ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বিকেলে জেলা শহরের সার্কুলার রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালান।

হামলাকারীরা বিএনপি কার্যালয়ে তালা, দরজা-জানালা, ভেতরের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ভাঙচুর করা আসবাবপত্র বাইরে বের করে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে । এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এব্যপারে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা নিউজনাউ কে বলেন, মামল রুজু হবার পর থেকে আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

জনপ্রিয়

সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন ৪ গণমাধ্যমকর্মী, BJPC-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

error: Content is protected !!

জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

প্রকাশের সময়: ১০:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪