মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ ১লা সেপ্টেম্বর রবিবার সকালে পাঁচবিবি থানা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে থানা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর থানা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন,থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল,যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) রেজাউল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবু তাহের, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনিছুর রহমান, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচীব বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচীব রাব্বি, মহিপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ঈমানুর হোসেন, নয়ন প্রমুখ। শেষে বন্যা দুর্গত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সারা বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা বাতিল করে দেশ মাতৃকার ও গণমানুষের শুভ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয়

সাংবাদিকদের ওপর চড়াও বহিষ্কৃত বিডিআর সদস্য আলমগীর: ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মব উসকে দেওয়ার অভিযোগ

error: Content is protected !!

বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের সময়: ০৪:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪