মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ট্রেনে অগ্নিকাণ্ডে ৪০ যাত্রী নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৩০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
  • ৩৭০ বার পড়া হয়েছে

পাকিস্তানের লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামের একটি ট্রেনে অগ্নিকাণ্ডে ৪০ যাত্রী নিহত হয়েছেন। জেলা কমিশনার রাহিম ইয়ার খান এমন তথ্য দিয়েছেন।

 নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেনটি তেজগাম থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। তখন এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে।

জেলা পুলিশ কর্মকর্তা সর্দার মুহাম্মদ আমির তৈমুর খান প্রথমে নিহতের সংখ্যা ২৫ উল্লেখ করলে, পরে ৪৬ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে জানান। পাকিস্তান রেলওয়ে কর্মকর্তারা বলেন, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। সকালের নাস্তা তৈরিতে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। পাকিস্তানের রেলওয়েমন্ত্রী শেখ রশিদও এই তথ্য নিশ্চিত করেছেন।

এতে ট্রেনে আরও দুটি কোচ গ্রাস করে নেয় আগুন। ইমার্জেন্সি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে খবরে বলা হয়েছে।

পাকিস্তানের আইএসপিআরের এক বিবৃতিতে জানা গেছে, আহতদের উদ্ধার করতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও মুলতান থেকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

পাকিস্তানে ট্রেনে অগ্নিকাণ্ডে ৪০ যাত্রী নিহত

প্রকাশের সময়: ১১:৩০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯