সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১১৭ বোতল ফেন্সিডিল ও ১ টি পিকাপ ভ্যান সহ গ্রেফতার ১

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে ১১৭ বোতল ফেন্সিডিল ও ১ টি পিক আপ ভ্যান জব্দ সহ একজন কে  গ্রেফতার করেছে র্যাব ১৩।

আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব ১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সালমান নুর আলম।

তিনি আরো জানান আজ দুপুর ১ টা ২০ মিনিটে র্যাব গোপন সংবাদ মাধ্যমে জানতে পারে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌরসভা ব্রাক মোড় বাশকাটা এলাকার রংপুর টু বগুড়া মহাসড়কের উপর একজন মাদক ব্যবসায়ী সাদা রঙ্গের পিকাপ ভ্যান সহ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।

পরে র্যাব বিকেল সাড়ে তিনটার সময়  অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ ভ্যান সহ রাজ্জাক মিয়া(৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী রাজ্জাক বগুড়া জেলা সদরের মালগ্রাম মধ্যেপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি আরো জানান, আসামী দীর্ঘদিন ধরে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবারহ করে আসছিল।

আসামির বিরুদ্ধে মাদক মামলা রজু করার জন্য তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

১১৭ বোতল ফেন্সিডিল ও ১ টি পিকাপ ভ্যান সহ গ্রেফতার ১

প্রকাশের সময়: ০৭:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪