সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক পৌর কাউন্সিলর সহ ৭ আওয়ামী নেতা আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৫:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

আটকৃতরা হলেন- মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শফিকুর রহমানের (সাদ্দাম শফি) ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মারামারির মামলায় তাদের বৃহস্পতিবার ভোরে আটক করে যৌথবাহিনী। বাবুল হাওলাদার বাদী হয়ে তাদের নামে এই মামলা করেন। এ মামলায় তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

সাবেক পৌর কাউন্সিলর সহ ৭ আওয়ামী নেতা আটক

প্রকাশের সময়: ০৫:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪