সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংধনু গ্রুপের পরিচালক মিজান আবারো ৪ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পৃথক দুটি মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মিজান রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

রবিবার (৬ অক্টোবর) বিকালে সোনারগাঁ থানার হত্যা মামলায় হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই দিন রূপগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হাজির করা হয় মিজানকে। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রাহমানের আদালতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে পুলিশ

জনপ্রিয়

​রাজনীতির উর্ধ্বে উঠে গাইবান্ধায় আস্থার প্রতীক জেলা পরিষদ প্রশাসক ডাঃ ময়নুল হাসান সাদিক ​জনসেবা, কর্মসংস্থান ও মানবিক কর্মকাণ্ডে এক অনন্য দৃষ্টান্ত

error: Content is protected !!

রংধনু গ্রুপের পরিচালক মিজান আবারো ৪ দিনের রিমান্ডে

প্রকাশের সময়: ১২:৩৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪