মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্ত:জেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেফতার, অস্ত্র গুলি উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে পৃথক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৮সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার সামসুল আলম। নিজস্ব সোর্সের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থান থেকে গত কয়েক দিনে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, গত ২৬ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কে যশুরগাঁও এলাকায় ব্যবসায়ী রফিকুল ইসলামের প্রাইভেটকার আটকে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় পরদিন মামলা হলে অভিযানে নামে পুলিশ। বুধবার অভিযান চালিয়ে এঘটনায় জড়িত মো: কামাল পহলান(৪২)কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সদস্য মো: আলমগীর(৪৫), রাজিব হাওলাদার(৪৩), মো: মোখলেছ(২৩), মোঃ রবিন (২৩) ও মোহাম্মদ হেলালকে।গ্রেপ্তার করা হয় । এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন দুটি বিদেশি হ্যান্ডব্যাগ, ২টি ডেবিট ও ১টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।

অপরদিকে একইমাসের ২৭তারিখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ী তাজউদ্দিন ও চাইনিজ নাগরিক লিওর গাড়ি আটকে ডাকাতির ঘটনায় ঘটনায় ৯/১০জনের ডাকাত চক্র। এঘটনায় গজারিয়া থানায় মামলা হলে মুন্সিগঞ্জেন গজারিয়া থেকে ঘটনায় জড়িত রাহাত মিয়া(২১) ও মো: শাহীন(২২)কে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে। ডাকাতির ঘটনায় অন্য কোন মোটিভের বিষয় ও বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

আন্ত:জেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেফতার, অস্ত্র গুলি উদ্ধার

প্রকাশের সময়: ০৩:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪