মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নারীকে গলাকেটে হত্যা

রাজধানী ধানমন্ডির নজরুল ইন্সটিটিউটের পাশে এক ভবনের ৫ম তলায় দুই নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকাল ৪টার পর ধানমন্ডি-২৮ এর ২১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৭টা ৪৫ মিনিটে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন বাড়ির গৃহকর্ত্রী ও অন্যজন বাসার গৃহপরিচারিকা।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার এসআই এনামুল হক। তিনি বলেন, বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি, বিকাল ৪টার পর দুর্বৃত্তরা ওই দুই নারীকে চাকু দিয়ে গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

জনপ্রিয়

গাইবান্ধার অবৈধ ইটভাটা বন্ধ না করায় ডিজি ও ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

error: Content is protected !!

দুই নারীকে গলাকেটে হত্যা

প্রকাশের সময়: ০৮:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯