বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাহবুব ঔষুধ কিনতে পারছে না টাকার অভাবে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

মাগুরা  প্রতিনিধি: মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন মাগুরা সদর উপজেলার উত্তর বীরপুর গ্রামের রফিকুলের ছেলে মাহাবুব।

গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মাহাবুব মাগুরা ভায়না মোড়ে অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে অবস্থান কালে মাগুরা ডিসি কোর্ট মার্কেটের দিক থেকে আসা গুলিতে তার চোখ এবং বুক আঘাত প্রাপ্ত হয়।

চোখ এবং শরীরের ক্ষত কিছুটা ভালো হলেও নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে তাকে। কিন্তু টাকার অভাবে চোখের ড্রপ কিনতে পারছেন না। চোখে নিয়মিত দুটি ড্রপ ব্যবহার করতে হচ্ছে।ড্রপ দুইটির মূল্য আনুমানিক পাঁচশত টাকা।সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের নির্দেশনা থাকলেও এর সুফল থেকে বঞ্চিত হয়েছে মাহবুব।

জানা গেছে,আন্দোলনে আহত মাহাবুব সরকারি হাসপাতালে আলাদা স্পেশাল ডেডিকেটেড কেয়ার ইউনিট বা মাগুরা জেলায় কোনো সহায়তা পাননি।দারিদ্রতার কারণে শরীরের চিকিৎসা চোখের ড্রপ ও অন্যান্য ঔষধ কেনার টাকা নেই মাহবুবের পরিবারের। টাকার জন্য দরিদ্র এই পরিবারটি ঘুরছে দ্বারে দ্বারে।

আহত মাহাবুব বলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ ব্যক্তিগতভাবে চিকিৎসা জনিত বিষয় অল্প কিছু টাকা দিলেও দলীয় বা সরকারি ভাবে অর্থনৈতিক সহযোগিতা থেকে বঞ্চিত রয়েছে তার পরিবার। তবে তাকে বাদী করে স্বৈরাচারী আওয়ামী দোসরদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার মোট ১০ জন শহীদ হয়েছে।তেমনি ভাবে আহতদের সংখ্যাও শতাধিক। আহতরা যেহেতু বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগছেন এবং তাদের অনেকেরই অস্ত্রোপচার করা হয়েছে,তাই তাদের অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকিও রয়েছে।

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে কার্যকরী কোনো পদক্ষেপ করা হয়নি। অনেকেই টাকার অভাবে সুচিকিৎসা করতে পারছেন না।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার সুচিকিৎসার ব্যবস্থা করবে সরকার এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

জনপ্রিয়

সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন ৪ গণমাধ্যমকর্মী, BJPC-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

error: Content is protected !!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাহবুব ঔষুধ কিনতে পারছে না টাকার অভাবে

প্রকাশের সময়: ০৪:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪