সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিমালয়ান শকুন উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:২৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালির বাজার ইউনিয়নের শান্তির মোড় এলাকা থেকে একটি হিমালয়ান প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে।

তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে, সাবেক সভাপতি জিসান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহীম রাফি এবং প্রচার সম্পাদক মেজবাহুল হকসহ সংগঠনের সদস্যরা এই শকুনটি উদ্ধার করেন।

উদ্ধার কৃত শকুনটিকে স্থানীয় বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা শকুনটির স্বাস্থ্য পরীক্ষা করে এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রক্রিয়া শুরু করেছেন।

হিমালয়ান শকুন একটি বিপন্ন প্রজাতি, যা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তীরের সদস্যরা এই উদ্ধার কার্যক্রমের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

হিমালয়ান শকুন উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

প্রকাশের সময়: ০৯:২৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪