মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুরঙ্গ খুড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সোনালী ব্যাংকে সুরঙ্গ খুড়ে ডাকাতির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। তবে লোকজনের উপস্থিতি বুঝতে পেরে পরে দুবৃত্তরা পালিয়ে যায়।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত ভোর রাতে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

তবে ব্যাংকের টাকা খোওয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কতৃপক্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দূর্বৃত্তরা। তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণির একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার করলে আশপাশেরর লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দূর্বৃত্তরা।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ব্যাংকের কর্মকর্তারা ছুটে আসেন। ব্যাংক থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালায় ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী গনউত্তরন কে বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে টাকা খোয়া যাওয়ার কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি ।

চেকপোস্টে ধরা পড়ল ৯৯০ পিস বুপ্রেনরফিন, এক নারী মাদক কারবারি আটক

error: Content is protected !!

সুরঙ্গ খুড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

প্রকাশের সময়: ১২:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫