বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৃত্যশিল্পী দেলোআরা বেগমের দ্বি_খন্ডিত লাশ উদ্ধার: মূল অভিযুক্ত আতিকুর মন্ডল পুলিশ হেফাজতে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পরিচিত নৃত্য ও গানের শিল্পী দেলোআরা বেগম (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার দেহ এবং পরদিন শনিবার (৮ ফেব্রুয়ারি) মাথা পীরগঞ্জ উপজেলার বড় বদলা পাড়া এলাকার করতোয়া নদীর টোংরার দহ থেকে পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এক মহিলার মস্তক বিহীন একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খন্ডিত দেহটি উদ্ধার করে। তবে মাথা খুঁজে না পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপর শনিবার সকালে মাথাটি উদ্ধার করে। পুলিশের ধারণা, দেলোআরাকে পরিকল্পিতভাবে হত্যা করে দেহ ও মাথা আলাদা করে ফেলা হয়।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বড় বদলা পাড়া গ্রামের মুনছুর আলী ওরফে তারা মন্ডলের ছেলে আতিকুর মন্ডলকে আটক করেছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আতিকুর মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দেলোআরা বেগম পেশায় একজন নৃত্য ও গানের শিল্পী ছিলেন। তার সঙ্গে বেশ কিছু মানুষের ব্যক্তিগত ও পেশাগত বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ব্যক্তিগত সম্পর্কজনিত কোনো কারণও এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা মনে করছেন।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর বড় বদলা পাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এ বিষয়ে কোনো গাফিলতি করা হবে না।

পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাও এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে। তদন্ত কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে এবং এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এদিকে, দেলোআরা বেগমের পরিবারের সদস্যরা শোকের মধ্যে রয়েছেন। তারা এই নির্মম হত্যার সুষ্ঠু বিচার চান।

জনপ্রিয়

সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন ৪ গণমাধ্যমকর্মী, BJPC-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

error: Content is protected !!

নৃত্যশিল্পী দেলোআরা বেগমের দ্বি_খন্ডিত লাশ উদ্ধার: মূল অভিযুক্ত আতিকুর মন্ডল পুলিশ হেফাজতে

প্রকাশের সময়: ০৭:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫