মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৮ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা সরকারি কলেজে বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধিঃ মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধ*র্ষণের ঘটনার প্রতিবাদে গাইবান্ধা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৯ মার্চ ) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনে এসে মানববন্ধনে পরিণত হয়। এতে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “একটি শিশুর সঙ্গে এমন নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”এ সময় বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

বিক্ষোভ ও মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও সংহতি প্রকাশ করেন।এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কেউ করতে সাহস না পায়।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

৮ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা সরকারি কলেজে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের সময়: ০৭:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫