বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অলংকার জুয়েলার্সের দেয়াল কেটে স্বর্ণালংকার  লুট

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডে অলংকার জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রাতে দুর্বৃত্তরা পাশের সেতু লাইব্রেরির ভেতর দিয়ে প্রবেশ করে এবং দেয়াল কেটে দোকানে ঢুকে স্বর্ণালংকার লুট করে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, ওসি (তদন্ত) ইকবাল পাশা এবং সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি পূর্বপরিকল্পিত চুরি।

অলংকার জুয়েলার্সের মালিক গণউত্তরণ কে  জানান, চোরেরা তার দোকানের মূল্যবান স্বর্ণালংকার নিয়ে গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

অলংকার জুয়েলার্সের দেয়াল কেটে স্বর্ণালংকার  লুট

প্রকাশের সময়: ০১:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫