সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্ত-জেলা ডাকাত সদস্য বাবু গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৫৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক ডাকাতির মামলার আসামী আন্ত:জেলা ডাকাতদলের সদস্য বাবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানান গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৮ মার্চ) রাতে থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত আবু ইকবাল পাশা, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লাইছু ও থানার এসআই তাহসিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের নিজ বাড়ীতে আাত্ম গোপনে থাকা বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট জেলা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, বাবু ডাকাত একজন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে একমাত্র গোবিন্দগঞ্জ থানাতেই দায়ের হওয়া ৭টি ডাকাতি সহ বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি মাদক মামলায় সে সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাকে হতকাল বিকেলে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

প্রকৌশলী সৌমিকের মৃত্যু: মাইশা ডায়াগনস্টিক সেন্টারকে জড়ানোর চেষ্টা, ফাঁস হওয়া অডিও রেকর্ডে উল্টো চিত্র

error: Content is protected !!

আন্ত-জেলা ডাকাত সদস্য বাবু গ্রেফতার

প্রকাশের সময়: ১০:৫৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫