বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ ঢাকা-রংপুর মহসড়কে  ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে আলম মিয়া (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি উপজেলার গুমানীগঞ্জ ইউনয়নের অনন্তপুর গ্রামের সাইদুর মিয়ার পুত্র।

নিহত আলম বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানির স্থানীয় ডিলার হাউজের বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার বিকেল ৫টার কিছু পরে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের পার্বতী সুপার মার্কেটের সামনে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ ব্রেক কষায় পিছন দিক থেকে আসা  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আলম মিয়া। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দু’টি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ১১:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫