বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আরাজি কদম তোলা এলাকায় স্মৃতি রাণী (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) দুপুরে গোবিন্দপুর গ্রামের বাসিন্দা স্মৃতি রাণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহত স্মৃতি রাণী গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী ও তিন সন্তানের জননী।

স্থানীয়রা জানান, তার স্বামী ঢাকায় কর্মরত থাকায় তিনি সন্তানদের নিয়ে বাড়িতে থাকতেন। তার স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণ উত্তরণ কে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

ইউএনওর ‘লাঠি-সংস্কৃতি’তে স্তম্ভিত জেলাবাসী,প্রশাসনিক সেবা নাকি ক্ষমতার দাপট?

error: Content is protected !!

নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রকাশের সময়: ০৫:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫