মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা বিএনপি সভাপতি নান্নুর বিরুদ্ধে  ব্যাখ্যা তলব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ফুলছড়ি উপজেলা বিএনপি সভাপতি সাদেকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে ব্যাখ্যা তলব করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

জানা গেছে, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি পত্রে সাদেকুল ইসলাম নান্নু স্বাক্ষর করে ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংঘটিত ককটেল বিস্ফোরণ ও ভাংচুর মামলায় চার্জশীটভুক্ত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার নাম চার্জশীট থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, ফজলুপুর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং এজাহারভুক্ত আসামি আব্দুল হাকিমকে বিএনপির অঙ্গসংগঠন “শ্রমিক দল”-এর প্রস্তাবিত ইউনিয়ন সভাপতি হিসেবে নিজ দলীয় প্যাডে প্রত্যয়ন দিয়েছেন এবং আদালতে তার পক্ষে সাক্ষ্যও প্রদান করেছেন।

এসব গুরুতর অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে ৭ দিনের মধ্যে গাইবান্ধা জেলা পার্টি অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক স্বাক্ষরিত এ চিঠির অনুলিপি গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুন নবী টিটুল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং অধ্যাপক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের কাছেও প্রেরণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সগঠনের শৃঙ্খলা রক্ষায় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

উপজেলা বিএনপি সভাপতি নান্নুর বিরুদ্ধে  ব্যাখ্যা তলব

প্রকাশের সময়: ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫